লোড হচ্ছে...
নেতানিয়াহুর অনিশ্চিত নির্বাচনের এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের ভোটাররা বিপুলভাবে ট্রাম্পকে প্রত্যাখ্যান করেছেন। একইসাথে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন কংগ্রেস নির্বাচিত করেছেন, যারা ইরান, গাজা কিংবা অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা—সব ক্ষেত্রেই ইসরাইলের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নিতে আগ্রহী।
২ ঘণ্টা ৮ মিনিট আগে

দেশটির রাজনীতিবিদ ও কলামিস্টরা দাবি করেছেন, নির্বাচনের ফলাফল নস্যাৎ করে ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’-কে ব্যবহার করছেন।
২২ ঘণ্টা ৪৩ মিনিট আগে

বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি আরব ভোটারদের বিরুদ্ধে উসকানি দিয়ে এবং তাদের রাজনৈতিক প্রতিনিধিত্বকে অবৈধ প্রমাণ করার জন্য নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এক বিবৃতিতে আরব নেতৃত্বাধীন দলগুলো এ অভিযোগ করেছে।
৬ দিন আগে

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের পর কোনো রাজনৈতিক জোটই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের উপায় নিয়ে আলোচনা করেছে বিরোধীরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিরোধী দলীয় নেতা নাফতালি বেনেট ও গাডি আইজেনকোট এ আলোচনা করেন।
৭ দিন আগে

নেতানিয়াহুর লিকুদ পার্টি ইসরাইলের আরব-নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে নির্বাচন ‘চুরি’ করার অভিযোগ তুলেছে। তারা কাতার ও তুরস্ক থেকে অবৈধ তহবিল পেয়েছে কি না, এ নিয়েও তদন্ত শুরু করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত।
৭ দিন আগে

ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স (পিসিবিএস)-এর সংগৃহীত ইসরাইলি পরিসংখ্যানে দেখা যায়, ১৯৯২ থেকে ১৯৯৫ সালের মধ্যে পূর্ব জেরুসালেম ছাড়া পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীর সংখ্যা ১১১ হাজার ৬৭৩ থেকে বেড়ে ১৪০ হাজার ২৩৫ জনে দাঁড়ায়—যা প্রায় ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি।
৭ দিন আগে

আল-আনসারি বলেন, নির্বাচন থেকে গঠিত যেকোনো পরবর্তী সরকারের উচিত হবে আন্তর্জাতিক আইন ও জাতিসঙ্ঘ প্রস্তাবগুলো মেনে চলা, ফিলিস্তিন সংকটের সমাধান করা এবং পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকার ও স্বাধীন রাষ্ট্রের অধিকারকে সম্মান জানানো।
৭ দিন আগে

ইসরাইলের পার্লামেন্টে মোট আসন ১২০টি। ফলে কোনো দলকে একক বা জোটগতভাবে সরকার গঠন করতে হলে অন্তত ৬১টি আসনে জয় পেতে হবে।
৮ দিন আগে

‘আমি আমার সহযোগীদের সাথে কাজ করব, যাতে জনগণের রায় একটি জায়নবাদী সরকারে প্রতিফলিত হয়। এবং তা হবে স্থিতিশীল ও ইসরাইলের সব নাগরিকের জন্য কল্যাণকর।’
৯ দিন আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার সমর্থনই নির্বাচনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘নিশ্চিত পরাজয়’ ঠেকিয়ে দিয়েছে।
৯ দিন আগে

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের অর্ধেকেরও বেশি ভোট গণনা শেষে ৫৫টি আসন নিয়ে এগিয়ে রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট। কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ।
৯ দিন আগে

ইসরাইলের নির্বাচনী ইতিহাস বলছে, দেশটিতে কোনো দল কখনোই এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। যার ফলে সবসময় একটি জোট সরকার গঠিত হয়েছে।
৯ দিন আগে

নেতানিয়াহুর লিকুদ পার্টি ২১ দশমিক ৭ শতাংশ বৈধ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। তবে আগের হালনাগাদ তথ্যে এই হার ছিল ২২ দশমিক ২৪ শতাংশ।
৯ দিন আগে

বুধবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, ‘আমাদের অংশীদার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মিলে ইরানের অস্তিত্বের জন্য হুমকি চিরতরে দূর করার এক অনন্য সুযোগ রয়েছে ইসরাইলের।’
৯ দিন আগে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তার লিকুদ পার্টিই দেশটির বৃহত্তম দল। নির্বাচনে ডানপন্থী জোট ‘নির্ধারক সংখ্যাগরিষ্ঠতা’ অর্জন করবে। একইসাথে একটি ‘জাতীয় ডানপন্থী সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।
৯ দিন আগে

নেতানিয়াহুর জোট ৫২টি আসন এবং আইজেনকোটের জোট ৪৯টি আসন পেতে পারে। এছাড়া আরব-তালিকাভুক্ত দলগুলো ১৯টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৯ দিন আগে

জামিরসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তার আশঙ্কা—রাজনৈতিক নেতৃত্বের এই অনমনীয় মনোভাব যেকোনো বড় ধরনের ভুল হিসাব-নিকাশের জন্ম দিতে পারে এবং ইসরাইলি নির্বাচনের ঠিক আগে ইরানের সাথে এক বিপজ্জনক সামরিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। এছাড়া সামরিক বাহিনীর অন্দরেও এই আশঙ্কা বাড়ছে যে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ইরানের ইস্যুটিকে ব্যবহার করা হতে পারে।
১০ দিন আগে

১৯৯৬ সাল থেকে বিভিন্ন মেয়াদে ১৯ বছর ক্ষমতায় থাকা এই নেতা সামরিক সাফল্যকে নির্বাচনী সমর্থনে রূপ দেয়ার চেষ্টা করছেন। তবে জনরোষ, অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং সম্ভাব্য জোটসঙ্গীর সঙ্কট তার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
১১ দিন আগে

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় লিখেছেন, ‘ট্রাম্প ও নেতানিয়াহুর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং হুমকিতে শক্তির চেয়ে অসহায়ত্বের গন্ধই বেশি।’
১৩ দিন আগে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার (২৩ অক্টোবর) নিরাপত্তা বাহিনীকে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ‘পূর্ণ লকডাউনের’ প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। একইসাথে দক্ষিণ পশ্চিম তীরের হেবরন শহরটি অবিলম্বে ‘বন্ধ’ করার নির্দেশ দিয়েছেন তিনি।
১৩ দিন আগে


